1 Answers

খাওয়ার পর পরই পানি পান হজমকে ধীর গতির করে তোলে। পাচক রসের সাথে পানি মিশ্রিত হয়ে এমন হয়। এতে হজম প্রক্রিয়া দুর্বল হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার অন্তত ৩০ মিনিট পর পানি পান করুন। সেই সময় তৃপ্তি সহকারে পানি পান করুন। এরপর এক থেকে দুই ঘণ্টা পর আবার ভালোমতো পানি পান করুন। কেননা এ সময়ের মধ্যে হজম প্রক্রিয়া শেষ হয়ে যায়। আর আপনি যদি পিপাসাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, খাবার পর পরই পানি পান করতে চান তাহলে অল্প পরিমাণ পানি পান করুন, বিশেষজ্ঞরা এমনটাই বলেন। আর পানি হওয়া উচিত কক্ষের তাপমাত্রার সমন্বয়ে। অতিরিক্ত ঠাণ্ডা পানি পান হজমের এনজাইমগুলোকে নিষ্ক্রিয় করে তোলে। সোর্সঃ NTV

9119 views Answered

Related Questions

Next steps