1 Answers
রোমিউলাস (৭৫৩ খ্রিস্টপূর্ব) ছিলেন রোম এর প্রথম রাজা এবং প্রতিষ্ঠাতা। তো সে সময়ে তাদের নানা ধরনের উৎসব, ভোজ, সামরিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান এসবের হিসেব রাখার জন্য এবং সহজে মনে রাখার জন্য একটি ক্যালেন্ডার এর দরকার পড়লো।তাদের আগেও আর্লি রোমান রা ক্যালেন্ডার ব্যবহার করত সেটা চন্দ্রের হিসাবে তৈরি করা ছিল এবং তার হিসেব ছিল এমন ২৯.৫ দিন = এক মাস। রোমিউলান রিপাবলিকের যে ক্যালেন্ডার ছিল তাতে মাস ছিল ১০ টি।মাসগুলো হয় ছিল ৩০ দিন এবং ৩১ বিশিস্ট আর শুরু হতো মার্চ থেকে শেষ হতো ডিসেম্বরে। কিন্তু সমস্যা ছিল এই দশ মাসের বছরেও ৬১.২৫ দিন কম হতো। কিন্তু তা নিয়ে তাদের তেমন চিন্তা ছিলোনা। প্রাচীন রোমে জোড় সংখ্যাকে অশুভ মনে করা হতো। তারপর রোমের দ্বিতীয় রাজা নিউমা পম্পিলিয়াস একটা কাজ করলেন।তিনি সেই ১০ টি মাসের মধ্যে যেসব মাস ৩০ দিন বিশিস্ট ছিল সেগুলো থেকে ১ দিন করে কমিয়ে ২৯ করলেন। তখন ১০ টি মাস ২৯ দিনের বা ৩১ দিনের গেলো। এবার এই ১০ মাস মিলে টোটাল হল ২৯৮ দিন। এবার নিউমা চাইলেন তিনি এই ক্যালেন্ডারটিকে চাঁদের ১২ টি চক্রের মধ্যে কাভার করবেন। তো সেভাবে ২৯৮ + ৫৬ = ৩৫৪ দিন হলো। কিন্তু একি ! আবার জোড় সংখ্যা ! না এ হতে দেয়া যাবেনা ! এবার তিনি ৩৫৪ এর সাথে আরও ১ দিন যোগ করে ৩৫৫ বানিয়ে বেজোড় করলেন। এবার তিনি সেই ৫৬ + ১ = ৫৭ দিন কে ২৯ এবং ২৮ দিনে ভাগ করলেন এবং প্রথম ২৯ দিন নিয়ে নতুন একটি মাস যুক্ত করলেন যার নাম জানুয়ারি আর পরের ২৮ দিন নিয়ে করলেন ফেব্রুয়ারি। এভাবেই ফেব্রুয়ারি মাস আবিষ্কার হলো। কিন্তু ২৮ ! ধুর, আবার জোড় ! এবার আর রোমান রা এটা নিয়ে মাথা ঘামালেন না । কারণ ফেব্রুয়ারি মাস তাদের কাছে আত্নশুদ্ধির মাস ছিলো। রোমিউলার ক্যালেন্ডার ছিল ৩০৪ দিনের ১০ মাস বিশিষ্ট এবং নিউমার ক্যালেন্ডার ছিল ৩৫৫ দিনের ১২ মাস বিশিষ্ট। এবার জুলিয়াস সিজার আসলেন । তিনি মিশরে দীর্ঘ সময় ছিলেন এবং সেখানে ক্যালেন্ডার ৩৬৫ দিনের ছিল।এরপর তিনি নিউমার সেই ৩৫৫ দিন বিশিষ্ট লুনার ক্যালেন্ডারের বিভিন্ন মাসের সাথে ১ দিন করে মোট ১০ টি দিন যোগ করে ক্যালেন্ডার সংশোধন করলেন যাকে সোলার ক্যালেন্ডার বলা হয়। আর যেহেতু পৃথিবী সূর্যকে পুরো একবার ঘুরে আসতে সময় নেয় ৩৬৫.২৪২ দিন। সেজন্য সিজার প্রতি ৪ বছরে ফেব্রুয়ারির সাথে ১ দিন যোগ করে দিলেন কারণ এই ০.২৪২ মিলে ৪ বছরে একটি দিনের সমান সময় হয় ।যা লিপ দিবস নামে পরিচিত।আর এই লিপ দিবস যে বছরে যুক্ত হয় তাকে আমরা লিপ ইয়ার বলি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy