1 Answers
বিশেষজ্ঞরা বলছেন, যারা এখনো অসুস্থ না, তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়। বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর নতুন করে দুটি শব্দ সামনে এসেছে। এর মধ্যে একটি হচ্ছে কোয়ারেন্টিন; আর আরেকটি হচ্ছে আইসোলেশন। এখনো পর্যন্ত ১৯৮টি দেশে ভাইরাসটির সংক্রমণ দেখা দিয়েছে। আক্রান্ত হয়েছে লাখেরও বেশি মানুষ। দ্রুত ছড়িয়ে পড়া এই করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশ কোয়ারেন্টিনের আশ্রয় নিয়েছে। এছাড়া চীনের হুবেই প্রদেশসহ দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহরে জনগোষ্ঠী এমনকি পুরো ইতালিকে কোয়ারেন্টিন বা অবরুদ্ধ করার ঘোষণার খবরও এসেছে। কোয়ারেন্টিন শব্দটি কীভাবে এলো? ১৪শ শতকে ইউরোপে ব্ল্যাক ডেথ মহামারি আকার নিলে, ভেনিস কর্তৃপক্ষ একটি নিয়ম জারি করে। আর তা হলো, বন্দরে কোন জাহাজ ভিড়িয়ে যাত্রীদের নামানোর আগে সেটাকে সমুদ্রে ৪০ দিন নোঙর করে রাখতে হবে। এই ৪০ সংখ্যাটিকে ইতালির ভাষায় কোয়ারানতা বলা হয়। এই অপেক্ষার সময়টিকে তারা বলতো কোয়ারান- তিনো। সেই থেকে এসেছে কোয়ারেন্টিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy