1 Answers
খেলাধুলা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।সারাক্ষণ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি।আমরা বিশেষভাবে ছাত্ররা বেশীরভাগ সময়ই পড়াশোনায় মগ্ন থাকি।কিন্তু এর মাঝে যদি আমরা খেলাধুলা না করি তাহলে আমরা এমনিতেই অলস হয়ে যাবো। অলস ব্যাক্তি শরীর কখনো ভালো এবং সুস্থ থাকতে পারে না।শরীরের ব্যায়াম না হলে শরীর কিছুতেই ভালো থাকবে না।এজন্য আমাদের ব্যায়াম করা প্রয়োজন। আর খেলাধুলা হলো সমচেয়ে বড় এবং আনন্দদায়ক ব্যায়াম।খেলাধুলা শুধু ব্যায়াম নয়, আমাদের মন ভালো করার একটি উপায় বলা যেতে পারে। খেলাধুলা করলে আমাদের শরীর ও মন সুস্থ থাকে।আর শরীর ও মন সুস্থ থাকলে আমরা ভালোভাবে কাজ করতে পারি। স্বাস্থহীন মানুষ জীবনে কিছুই করতে পারে না।খেলাধুলা স্বাস্থ ভালো রাখে।তাই খেলাধুলা অতি প্রয়োজন। আমরা যদি নিয়মমতো খেলাধুলা করি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে , মন ভালো থাকবে।তাই নিয়মিত খেলাধুলা করার কোনো বিকল্প নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy