1 Answers
পদার্থবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রাচীন শাখা তাই এ শাখাকে ভিত্তি করে বিজ্ঞানের আরো অনেক শাখা গড়ে উঠেছে। তাই পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড় । পদার্থবিজ্ঞানের অনেক সূত্র ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনকে উন্নত করার জন্য গড়ে উঠেছে বিভিন্ন প্রযুক্তি। ক্ষুদ্র একটি পরমাণুর ভেতরকার শক্তি থেকে শুরু করে মহাবিশ্বের বিশাল রহস্যের সমাধান করতে পদার্থবিজ্ঞান ব্যবহার করা হয়েছে । বিজ্ঞানের বিভিন্ন শাখাকে পদার্থবিজ্ঞানের সাথে একত্রিত করে গড়ে তোলা হয়েছে বিজ্ঞানের নতুন নতুন সব শাখা। যেমনঃ ১। জীববিজ্ঞানের সাথে একত্রিত হয়ে পদার্থবিজ্ঞান তৈরি করেছে Biophysics ২। রসায়নের সাথে তৈরি করেছে Chemical Physics ৩। চিকিৎসাবিজ্ঞান পদার্থ বিজ্ঞানের সাথে Medical Physics তৈরি করেছে। ৪। এছাড়াও বিজ্ঞানের অন্যসব শাখার সাথে মিলে তৈরি করেছে - Astrophysics , Geophysics এর মতো আরো অনেক বিজ্ঞান। পঠন-পাঠনের জন্য পদার্থবিজ্ঞানকে মূলত দুইভাগে বিভক্ত করা হয়েছে - ১। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান - যেখানে বলবিজ্ঞান, শব্দ বিজ্ঞান , তাপ এবং তাপগতি বিজ্ঞানের মতো বিষয় নিয়ে নিয়ে আলোচনা করা হয়। ২। আধুনিক পদার্থবিজ্ঞান - কোয়ান্টাম বলবিজ্ঞান, আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলোই আধুনিক পদার্থবিজ্ঞানের আলোচনার বিষয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy