2 Answers

মহাশূণ্য অথবা মহাকাশ বলতে সাধারণভাবে মাথার উপরকার অনন্ত আকাশকে বোঝানো হয়।

7185 views Answered

মহাশূণ্য অথবা মহাকাশ বলতে সাধারণভাবেমাথার উপরকার অনন্ত  আকাশ বোঝানো হলেও বস্তুত পৃথিবীর বায়ুমণ্ডলসমৃদ্ধ আকাশকে পৃথিবীর আকাশ বলা হয়। তাই পৃথিবীর প্রেক্ষাপটে মহাকাশ হলো পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের অনন্ত স্থান। এ আকাশসীমায় অতি অল্প ঘনত্বের বস্তু বিদ্যমান। অর্থাৎ শূন্য মহাশূন্য পুরোপুরি ফাঁকা নয়। প্রধানত, অতি অল্প পরিমাণ হাইড্রোজেন প্লাজমা,  তড়িত চুম্বকীয় বিকিরণ, চৌম্বক ক্ষেত্র এবং নিউট্রিনো  এই শূন্যে অবস্থান করে। তাত্ত্বিকভাবে, এতে  কৃষ্ণবস্তু এবং কৃষ্ণ শক্তি  বিদ্যমান। মহাশূন্যে এমন অনেক কিছু আছে যা মানুষ এখনও কল্পনা করতে পারেনি।

7185 views Answered

Next steps