1 Answers

বর্ষাকালে সূর্য বাংলাদেশের ওপর খাড়াভাবে কিরণ দেয়। বাংলাদেশে তখন বেশ গরম থাকে বলে বায়ুচাপ কম থাকে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অঞ্চলে তখন সূর্য তুলনামূলকভাবে তীর্যকভাবে কিরণ দেয়। তাই সে অঞ্চল কম গরম হয় বলে বায়ুচাপ বেশি থাকে। ফলে তখন বায়ু বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়। দক্ষিণ দিক থেকে প্রবাহিত এ বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প নিয়ে আসে। এ জলীয়বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টি হয়। তাই বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়।

6980 views Answered

Next steps