1 Answers
জর্ডান ও ইসরায়েলের সীমান্তে অবস্থিত মৃত সাগর প্রকৃতপক্ষে একটি হ্রদ। এর দৈর্ঘ্য সর্বোচ্চ ৬১ কিলোমিটার, প্রস্থ সর্বোচ্চ ১৮ কিলোমিটার ও গভীরতা প্রায় ১ হাজার ২৪০ ফুট। প্রাচীন রোমানরা এই হ্রদটির নাম রাখে ডেড সী বা মৃত সাগর। এই হ্রদের পানি সমুদ্রের পানির চেয়েও ৮গুণ বেশি লবণাক্ত।এতো বেশি লবণাক্ততার জন্যই এই জলে কোনো উদ্ভিদ বা প্রাণী বাঁচতে পারে না। এজন্যই এর নাম মৃত সাগর। অতিরিক্ত লবণাক্ততার কারণেই সেখানে পানির প্লবতা বেশি।প্লবতা হচ্ছে, পানির দ্বারা কোনো বস্তুর উপর প্রযুক্ত উর্ধমুখী চাপ। যখন কোনো বস্তু পানিতে পড়ে তখন বস্তু নিচের দিকে বল প্রয়োগ করলে পানি উপরের দিকে বল প্রয়োগ করে। পানির প্লবতা বস্তুর প্রযুক্ত বলের চেয়ে বেশি হলে বস্তুটি ভাসে। এই মৃত সাগরেও ঠিক একই ঘটনা ঘটে আসছে। এখানে পানির প্লবতা এতোই বেশি যে আপনি চাইলেও ডুবতে পারবেন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy