2 Answers
উপযোজনঃ যে সমস্ত আচরণ বা কার্যাবলী দ্বারা মানুষ তার পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ায় ঐসকল আচরণ বা কার্যাবলীকে বোঝাবার জন্য মনস্তত্ত্ববিদ জেমস মার্ক বালডউইন সর্বপ্রথম এই পদটি ব্যবহার করেন। উপযোজন হলো সামঞ্জস্য বিধান বা খাপ খাওয়ানো যা মানুষ সামাজিক সূত্রে অর্জিত আচরণ কিংবা নূতন কোন আচরণ গ্রহণ করার মাধ্যমে সম্পন্ন করে।
প্রাণী যখন কোনো জায়গা বদল না করে অর্থাৎ বস্তু ও চোখের মধ্যকার দূরত্ব অপরিবর্তিত রেখেই যে কোনো দূরত্বে অবস্থিত বস্তুকে সমান স্পষ্ট দেখার জন্য চোখে বিশেষ ধরনের পরিবর্তন ঘটায় তখন ঐ প্রক্রিয়াকে উপযোজন বলে। মানুষসহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীতে উপযোজন একটি বৈশিষ্ট্য। লেন্সের বক্রতার পরিবর্তন, চোখদুটি পরস্পরের দিকে সমকেন্দ্রীকরণ ও পিউপলের সংকোচন– এ তিনটি মাধ্যমে উপযোজন সম্পন্ন হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy