2 Answers
কোনো মানুষকে বন্ধু হিসেবে নির্বাচন করতে হলে যে গুন কে অগ্রাধিকার দিতে হবে তা বর্ননা করতে গিয়ে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীর সঙ্গী হও।সুরা তওবা: আয়াত: ১১৯ তাই যার মধ্য কুরআন হাদিসের ভালোবাসা বা অনুভূতি আছে ইসলাম তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে বলেছেন। আর যার মধ্যে নেই তার সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, মুমিনগণ যেন অন্য মুমিন কে ছেড়ে কোনো কাফিরকে বন্ধুরুপে গ্রহণ না করে। আর যে এরুপ করবে আল্লার সাথে তার কোন সম্পর্ক থাকবে না।সুরা আল-ইমরান: আয়াত:২৮
আল্লাহতায়ালা পবিত্র কোরআনের অনেক জায়গায় বন্ধু নির্বাচনে মানুষ কোন পদ্ধতি অবলম্বন করবেন সেটি বলে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ (সা.) মক্কায় দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন। তার চারপাশে অসংখ্য মানুষ ছিল, আপনজন ছিল, ভাই-বেরাদারও ছিল। তাদের সবাইকে পাশ কাটিয়ে আল্লাহতায়ালা যাদের বন্ধুরূপে গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন তা সূরা কাহাফের ২৮ নাম্বার আয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে- ‘ধৈর্যের সঙ্গে আপনি নিজেকে তাদের সংস্পর্শে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকার্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশে ডাকে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না’ এ আয়াতে উপদেশ নয়, অনুরোধ নয় সরাসরি আদেশ করেছেন। প্রথমে তিনি প্রজ্ঞাপন জারি করলেন, ধৈর্য-সহ্যের সঙ্গে আপনি নিজেকে তাদের সংস্পর্শে আবদ্ধ রাখুন। এরপর হুকুমের পাশাপাশি নিষেধাজ্ঞাও ঝুলিয়ে দিয়েছেন, ‘আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না’। তারা কারা যাদের থেকে দৃষ্টি ফেরাতে নিষেধ করেছেন? তারা হল, সকাল-সন্ধ্যায় যারা তাদের রবকে ডাকেন। রবের সন্তুষ্টি কামনা করেন। এটাই হল বন্ধুত্বের মানদণ্ড! দলবেঁধে শিকার করা নয়, মুভি দেখা, গান শোনা, মাউন্টট্রেকিং নয়, নয় সাইকেল অভিযাত্রা, আড্ডাবাজি নয়, আর্থিক সুবিধাপ্রাপ্তি নয়, ফেসবুক ফ্রেন্ড নয়। অন্যত্র আল্লাহ বলেন- ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও’। [তাওবা- ১১৯] খারাপ বন্ধুত্বের ভয়াবহতার কথা উল্লেখ করতে গিয়ে মহান আল্লাহ আরও বলেন, ‘জালেম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস! আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। [ফুরকান-২৭,২৮] এমন অনেক আয়াতে আল্লাহ মানুষকে বন্ধু বাছাইয়ের পদ্ধতি বাতলে দিয়েছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy