1 Answers
১৭৫৭ সালে ব্রিটিশরা বাংলা দখল করে নিলে এর নাম দেওয়া হয় ” বেঙ্গল প্রেসিডেন্সী ” । ১৯০৫ সালে বাঙ্গালিদের স্বাধিনতা সংগ্রাম দুর্বল করতে এক বাংলা ভাগ করে নাম দেওয়া হয় “পূর্ব বঙ্গ ” ও পশ্চিম বঙ্গ ” । বাংলা , বাংলার দেশ বা বাংলাদেশা উপমাটি অনেক আগে থেকেই লোককথায় বাঙ্গালি ও অবাঙ্গালীদের মাঝে এই অঞ্চলকে বোঝাতে ব্যাবহার হয়ে এসেছে । ১৯৪৭ সালে অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সারোয়ারদি ব্রিটিশদের কাছে পশ্চিম বঙ্গ থেকে শুরুকরে আসাম সহ সমগ্র বাংলা একটি স্বাধিন রাষ্ট্র হিসাবে স্বাধিনতা দেবার দাবি করেন । মূলত ব্রিটিশদের বিরুদ্ধে বাঙ্গালিদের রক্তক্ষয়ি সংগ্রাম ও নেতাজি সুভাশ চন্দ্র বসুর বিপ্লবী সংগ্রামের শাস্তি স্বরূপ সিরাজউদ্দলার এক বাংলাকে ভাগ করে পাকিস্তান ও ভারতের কাছে তুলে দেওয়া হয় । মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে ১৯৪৭ সালের ১৪ এবং ১৫ অগাস্ট যথাক্রমে পাকিস্তান এবং ভারতের নিকট এই নতুন ভাবে বিভক্ত বাংলা প্রদেশের ক্ষমতা হস্তান্তর করা হয়। ১৯৫৭ সালে পাকিস্তান সরকার পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করলে – এই রাস্ট্রের একটি রাজনৈতিক পরিচয়ের ব্যাপারে মানুষ সচেতন হয়ে উঠে । ১৯৫৭ সালে করাচীতে পাকিস্তানের সংসদে তরুণ সদস্য শেখ মুজিবুর রহমান এর কঠোর বিরোধিতা করেন । “পূর্ব পাকিস্তান” নামটির প্রতিবাদ করে বলেন যে, পূর্ব বাংলা নামের একটি ইতিহাস ও ঐতিহ্য আছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy