1 Answers
কিসপেপটিন নামক আমাদের মস্তিষ্কের এক ধরণের হরমোন বিপরীত লিঙ্গের প্রতি আমাদের আকর্ষণের বিষয়টি নিয়ন্ত্রণ করে। এছাড়াও আমাদের যৌন আচরণ কেমন হবে তাও নিয়ন্ত্রণ করে এই হরমোন। শুধু তাই নয়, সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারে আক্রান্ত রোগীদের চিকিৎসায়ও এই হরমোন সহায়ক হতে পারে বলে দাবি গবেষকদের। বয়ঃসন্ধির এবং প্রজনন ক্ষমতার সূচনায় কিসপেপটিন হরমোনই যে মূল ভূমিকা রাখে ইতোমধ্যে বিজ্ঞানীরা তা জানেন। মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিউরনের একটি সহ উপাদান বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এবং যৌন আচরণ প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। আর এ কারণেই ছেলেরা সাধারণত বিপরীত লিঙ্গের প্রতি বা মেয়েদের প্রতি আকর্ষিত হয়। আবার পরিবেশগত কারনে সমলিঙ্গের প্রতি কিনবা উভয় লিঙ্গের প্রতি আকর্ষিতও হতে পারে।
6023 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy