1 Answers
মুহাম্মদ (স.) বলেছেন, ছাল্লু কামারই তুমুনি উছাল্লি অর্থ সলাত পড় সেভাবে, যেভাবে আমাকে পড়তে দেখছো। তিনি বলেননি পুরুষ আর মহিলা আলাদা নিয়মে নামাজ পড়বে। তাই নামাজ পড়ার নিয়ম পুরুষ এবং নারীদের জন ভিন্ন নয়। হানাফি মাযহাবে নাভির নিচে হাত বাধা হয়। তবে নামাজে নাভির নিচে হাত বাধার কোনো সহীহ হাদীস নেই। তাউস (রহঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন, রসূলুল্লাহ (স.) সলাত আদায়কালে স্বীয় ডান হাত বাম হাতের উপর স্থাপন করে তা নিজের বুকের উপর বাঁধতেন। সুনানে আবু দাউদ, হাদিস নং ৭৫৯ হাদিসের মান: সহিহ সাহল ইব্নু সা’দ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, লোকদের নির্দেশ দেয়া হত যে, সালাতে প্রত্যেকে ডান হাত বাম হাতের উপর রাখবে এবং বুকের উপর হাত বাধবে। আবূ হাযিম (রহঃ) বলেন, সাহল (রহঃ) এ হাদীসটি নবী (স) হতে বর্ণনা করতেন বলেই জানি। ইসমাঈল (রহঃ) বলেন, এ হাদীসটি নবী (সা) হতেই বর্ণনা করা হতো। তবে তিনি এমন বলেননি যে, সাহল (রহঃ) নবী (স) হতে বর্ণনা করতেন। সহিহ বুখারী, হাদিস নং ৭৪০ হাদিসের মান: সহীহ সুতরাং নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপরে হাত বাধা। আর রফাদায়ে ইয়াদাইন বলতে বুজানো হয় রুকুর আগে ও পরে হাত উওোলন করাকে। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি যে, তিনি সালাত শুরু করতে, রুকূতে যেতে এবং সাজদায় যেতে তাঁর দু হাত তাঁর দু কাঁধ বরাবর উত্তোলন করতেন। সুনানে ইবনে মাজাহ ৮৬০, তাখরীজ কুতুবুত সিত্তাহ: বুখারী ৭৮৫, ৭৮৯, ৮০৩; মুসলিম ৩৯১-২, তিরমিযী ২৫৪, নাসায়ী ১০২৩, আবূ দাঊদ ৮৩৬, আহমাদ ৭১৭৯, ৭১৬০১, ১০১৪১, ১০৪৪০; মুওয়াত্ত্বা মালিক ১৬৮, দারিমী ১২৩৮। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ৭২৪। হাদিসের মানঃ সহিহ সুতরাং নামাযে রফাদায়ে ইয়াদাইন করা সুন্নত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy