2 Answers
আপনার প্রশ্নটি সাধারণ জ্ঞান বিভাগের হলে উওর হত : ইমাম আবু হানিফা, হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। প্রশ্নটি ইসলাম বিভাগের তাই আসল উওর হচ্ছে মূলত ইমাম আবু হানিফা, হানাফি মাযহাব প্রতিষ্ঠা করেননি। যে সকল ইমামদের নামে মাযহাবের নামকরণ হয়েছে তাদের জন্মের আগে মাযহাব ছিল না, তাঁদের যামানায় মাযহাবের উদ্ভব হয় নাই। মাযহাব হয়েছে তাঁদের মৃত্যুর বহুদিন পরে। ইমাম আবু হানিফার জন্ম ৮০ হিজরীতে, মৃত্যু ১৫০ হিজরীতে; মাযহাবের উদ্ভব হয়েছে ৪০০ হিজরীতে। ইমাম আবু হানিফার মৃত্যুর ২৫০ বছর পরে। মূলত ইমাম আবু হানাফির মৃত্যুর ২০০ বছর পর তার কিছু ভক্তদের দারা এই মতবাদ প্রচারিত হতে থাকে। ৪০০ হি: তে হানাফি মাযহাবের আত্তপ্রকাশ ঘটে। পরে ওলামায়ে কেরাম হানাফি মাযহাবকে স্বীকৃতি দেয়। বর্তমানে মোট মুসলিম জনসংখ্যার প্রায় ৩০% হানাফি মাযহাব অনুসরন করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy