1 Answers
সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে যাকে অন্তঃকণা আকর্ষণ শক্তি বলা হয়। আর অন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলা হয়। যখন কণাগুলোর ভেতরকার আকর্ষণ শক্তি বা অন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে তখন কণা গুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং নিজেদের অবস্থান থেকে নড়তে পারে না। এই রকম অবস্থাকে কঠিন। আবার এই কঠিন পদার্থকে খুব বেশি তাপ প্রদান করলে কণাগুলো কাঁপতে থাকে আর অন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায় এবং কিছুটা গতিশক্তি প্রাপ্ত হয়, পদার্থের এই অবস্থাকে তরল বলে। আর এই তরল অবস্থাকে আরো তাপ প্রদান করলে কণাগুলো তাপ শক্তি নিয়ে গতিশক্তি বৃদ্ধি করতে থাকে এবং একসময় গতিশক্তি এত বেড়ে যায় যে কণাগুলো অন্তঃকণা আকর্ষণ শক্তি থেকে মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে। পদার্থের এই অবস্থাকে গ্যাসীয় অবস্থা বলে। এই হচ্ছে কণার গতিতত্ত্বের ব্যাখ্যা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy