1 Answers
পাহাড় ও পর্বতের পার্থক্য পাহাড়: সমভূমির চেয়ে উঁচু স্বল্পদূর বিস্তৃত ভূভাগকে পাহাড় (Hill) বলে। পর্বতের তুলনায় পাহাড়গুলো নিচু ও কম আয়তন বিশিষ্ট। পৃথিবীর বিভিন্ন দেশ ছাড়াও বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানে বহু পাহাড় রয়েছে। সিলেটের পাথলিয়া, রাজকান্দি, বালিসারা, রাঙ্গামাটির মৌদক মৌয়াল, রেংটিয়াং, চট্টগ্রামের সীতাকুণ্ড ও চন্দ্রনাথ পাহাড়ের উদাহরণ। পর্বত: ভূপৃষ্ঠের উপরে অতিশয় উঁচু বহুদূর বিস্তৃত শিলাস্তুপকে পর্বত (Mountain) বলা হয়। পৃথিবীর বিভিন্ন মহাদেশে পর্বত রয়েছে। পাকিস্তানের সুলেমান, ভারতের হিমালয়, ইউরোপের আল্পস, পিরেনিজ, উল্লেখযোগ্য পর্বত। পাহাড়ে একটু কম ঝুঁকিপূর্ণ আর পর্বতে একটু বেশি ঝুঁকিপূর্ণ।
3914 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy