1 Answers

১৩তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম চলছে। এখনও দল পাননি বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। এদিকে, কলকাতা নাইট রাইডার্স দলে টেনেছে নতুন মুখ বরুন চক্রবর্তীকে। বেইস প্রাইস ৩০ লাখ হলেও তাকে শাহরুখ খানের দলটি নিয়েছে ৪ কোটি রুপিতে। ২ কোটি বেইস প্রাইসে থাকা গ্লেন ম্যাক্সওয়েল পেয়েছেন ১০ কোটি ৭৫ লাখ রুপি। একই বেইস প্রাইসে থাকলেও অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স পেয়েছেন সাড়ে ১৫ কোটি রুপি। বেইস প্রাইস ছিল ৫০ লাখ, ক্যারিবীয়ান তারকা শেলডন কটরেলকে নেওয়া হয়েছে ৮ কোটি ৫০ লাখ রুপিতে। ২০২০ আইপিএল আসরের জন্য নিলামের হাতুরির নিচে রাখা হয় ৩৩২ ক্রিকেটারকে। এরমধ্যে ১৮৬ জন ভারতীয়, ১৪৩ জন বিদেশি কোটায় আর তিন জনকে রাখা হয় আইসিসির সহযোগী দেশগুলোর। দেখে নেওয়া যাক কে কোন দল পেলেন: ১। কলকাতা নাইট রাইডার্স: ইয়ন মরগান (৫ কোটি ২৫ লাখ), প্যাট কামিন্স (১৫ কোটি ৫০ লাখ), রাহুল ত্রিপাথি (৬০ লাখ), বরুন চক্রবর্তী (৪ কোটি), এম সিদ্ধার্ত (২০ লাখ) ২। রাজস্থান রয়েলস: রবিন উথাপ্পা (৩ কোটি), জয়দেব উনাদকাট (৩ কোটি), জাসভি জয়সাল (২ কোটি ৪০ লাখ), আনুজ রাওয়াত (৮০ লাখ), আকাশ সিং (২০ লাখ), কার্তিক তিয়াগি (১ কোটি ৩০ লাখ) ৩। মুম্বাই ইন্ডিয়ান্স: ক্রিস লিন (২ কোটি), নাথান কোল্টার নাইল (৮ কোটি) ৪। দিল্লি ক্যাপিটালস: জ্যাসন রয় (১ কোটি ৫০ লাখ), ক্রিস ওকস (১ কোটি ৫০ লাখ), অ্যালেক্স ক্যারি (২ কোটি ৪০ লাখ) ৫। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: অ্যারন ফিঞ্চ (৪ কোটি ৪০ লাখ), ক্রিস মরিস (১০ কোটি) ৬। কিংস ইলেভেন পাঞ্জাব: গ্লেন ম্যাক্সওয়েল (১০ কোটি ৭৫ লাখ), শেলডন কটরেল (৮ কোটি ৫০ লাখ), দীপক হুদা (৫০ লাখ), ইশান পোরেল (২০ লাখ), রবি বিষনু (২ কোটি) ৭। চেন্নাই সুপার কিংস: স্যাম কুরান (৫ কোটি ৫০ লাখ), পিযুস চাওলা (৬ কোটি ৭৫ লাখ) ৮। সানরাইজার্স হায়দ্রাবাদ: বিরাট সিং (১ কোটি ৯০ লাখ), প্রিয়াম গ্রাগ (১ কোটি ৯০ লাখ) বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯ এমআরপি

10143 views Answered

Related Questions

Next steps