1 Answers
না ভাই। এটা একদম ভূয়া। আমি নিজেই ট্রাই করে দেখেছি। এটা জাস্ট ওদের wap4dollar এ আয় করার একটা ফাঁদ । আপনাকে প্রথমে কিছু সহজ প্রশ্নের উত্তর ও ক্যাপচা পূরণ করতে বলবে। তারপর ২য় স্টেপে আপনার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল-আপ করতে বলবে। তারপর আসবে আসল খেলা । আপনাকে একটা wap4dollar অ্যাডের একটি লিংক দিবে এবং ওখানে ক্লিক করতে বলবে। ওখানে ক্লিক করলে ওদের wap4dollar অ্যাকাউন্টে টাকা জমা হবে । তারপর আপনাকে ৫০০ টাকার লোভ দেখাবে। আর ফাইনাল স্টেপে একটা টেক্সট-এ তাদের ওয়েবসাইটের লিংক দিয়ে আপনার মতো অন্যদেরকেও প্রতারিত করার জন্য বিভিন্ন গ্রুপে ১০বার পোস্ট করতে বলবে। আর আপনাকে ভয় দেখানো হবে যে, ফেসবুক থেকে আপনার আইপি চেক করা হবে যে আপনি ১০ বার পোস্ট করেছেন কিনা। যদি করেন তাহলে ৫মিনিটের মধ্যে আপনার নাম্বারে টাকা পাঠিয়ে দেওয়া হবে । কিন্তু আপনি ৫ মিনিট কেন ৫ জন্ম অপেক্ষা করলেও টাকা পাবেন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy