1 Answers

ব্যাংকে চাকরি করা হারাম হওয়ার মূলত কারণ দু’টি। যথা- ১. হারাম কাজে সহায়তা করা ও ২. হারাম মাল থেকে বেতন পাওয়ার সম্ভাবনা থাকা।সেসব সহায়তা হারাম যাতে সরাসরি হারাম কাজে জড়িত হওয়া হয়। যেমন সুদী লেনদেন করা। সুদী লেনদেন লেখা। সুদী টাকা উসুল করা ইত্যাদি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ (রা) তার পিতা থেকে বর্ণনা করেন- রাসুল (স) ইরশাদ করেছেন-“যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সকলেরই উপর আল্লাহ তায়ালা অভিশাপ করেছেন।  (মুসনাদে আহমাদ, হাদিস নং-৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং-৪৯৮১)

7701 views Answered

Next steps