1 Answers
প্রতিভা (ইংরেজি: Genius) ব্যক্তির অসাধারণ সৃজনীশক্তি, ব্যতিক্রমধর্মী বুদ্ধিমত্তাবিশিষ্ট গুণাবলী বিশেষ। তিনি অন্তঃর্নিহিত ব্যতিক্রমধর্মী বুদ্ধিবৃত্তি চর্চার সক্ষমতা, সৃজনশীলতা অথবা জন্মগত ও প্রকৃতিগতভাবে একে বাস্তবে রূপান্তরিত করতে সক্ষম হন। যিনি এ গুণাবলীর অধিকারী তিনি প্রতিভাবান হিসেবে চিহ্নিত। জনগণ পৃথক চিন্তা-চেতনায় কোন ব্যক্তির চাতুর্য্যতা, উপস্থিত ও তীক্ষ্ণবুদ্ধিকে প্রতিভারূপে আখ্যায়িত করে থাকে। গণিতে পারঙ্গমতা, বিজ্ঞানে অনন্য সাধারণ আবিষ্কার বা উদ্ভাবনী শৈলী কিংবা বুদ্ধিবৃত্তিভিত্তিক খেলাধুলা হিসেবে স্বীকৃত দাবা খেলায় সবিশেষ দক্ষতা প্রদর্শনে জাতি তথা বিশ্ববাসীকে বিস্মিত করতে পারেন। এছাড়াও, লেখক, সঙ্গীতজ্ঞ, শিল্পী, চিত্রাঙ্কন ইত্যাদি সৃজনশীল সুকুমার বৃত্তিতেও তিনি যথেষ্ট অবদান রাখতে পারেন। প্রতিভাবান মানুষেরা মতবিনিময় ও সংলাপ করতে পছন্দ করে। এরা ভাল স্মৃতি শক্তির অধিকারী নাও হতে পারেন। এরা জন্ম থেকে বেশি দার্শনিক চিন্তা করতে সক্ষম। বেশি জীবন ও মহাবিশ্ব নিয়ে জানতে ইচ্ছুক হয়। এদের চিন্তা ভবনা খুব দ্রুত ও আলাদা হয় তাই হাতের লেখা খুব খারাপও হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy