1 Answers

ঠোঁট কাটা একটি জন্মগত রোগ। আর দশ টা রোগের মতই সাধারণ একটি রোগ। শিশু মাতৃগর্ভে থাকাকালিন এটি হয়ে থাকে। শিশু ঠোঁট কাটা হিসেবে জন্মালে ডাক্তারি ভাষায় তাকে ক্লেপ লিপ বলে। অনেক সময় অনেক শিশু ঠোঁট কাটার সাথে তালু কাটা হিসেবেও জন্মায়, একে ডাক্তারি ভাষায় ক্লেপ লিপ এন্ড প্যালেট বলে। এখনো পর্যন্ত এই রোগের সঠিক কোনো কারনের সন্ধান পাওয়া যায় নি। তবে তাত্ত্বিকভাবে ডাক্তাররা যে কারনে রোগটি হয় বলে মনে করেন তা নিচে উল্লেখ করা হল:- মাতৃগর্ভে থাকাকালিন ভাইরাস দ্বারা আক্রমনের ফলে, পুষ্টির অভাবে ও পরিবেশ গত সমস্যার কারনে রোগটি হয়। এতে দম্পত্তির কোনো সমস্যা নেই। তথ্যসূত্র:- এনটিভি এর নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৩৯ তম পর্বে এই বিষয়ে আলোচনা করেন ডাঃ অধ্যাপক শহীদুল বারী।।

6316 views Answered

Related Questions

Next steps