2 Answers

পুষ্টিঃআমরা প্রতিদিন আমাদের চাহিদামতো চাল,ডাল,আটা,মাছ,মাংস,ডিম,দুধ,তরিতরকারি ও কাঁচা ফলমূল খেয়ে থাকি।এ খাবারগুলো সরাসরি আমাদের দেহ গ্রহন করতে পারেনা।এই জটিল উপাদান সমৃদ্ধ খাবারগুলো আমাদের পৌষ্টিকতন্ত্রে পরিপাক বা হজম হয়ে দেহে গ্রহণ উপযোগী সরল উপাদানে পরিণত হয়।জীবকোষ এই সরল উপাদান গুলো শোষন করে নেয়।এই পরিশোষিত খাদ্য উপাদান দেহের বৃদ্ধি,ক্ষয়পূরণ,শক্তি উৎপাদন ও রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে,এই প্রক্রিয়াটিকে বলে পুষ্টি।

9214 views Answered

পুষ্টি হলো একটি প্রক্রিয়া, যার মাধ্যমে গ্রহণ করা খাদ্য শোষিত হয়ে শরীরে তাপ ও শক্তি উৎপন্ন করে, শরীরের বৃদ্ধি সাধন করে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে । খাদ্যের সাথে স্বাস্থ্যের সম্পর্কই হলো পুষ্টি । অর্থাৎ স্বাস্থ্য গঠনে খাদ্যের ভূমিকা অথবা খাদ্যের সাথে সুস্থ-সবল ও কর্মক্ষম সাস্থ্য গঠন এবং বজায় রাখার জন্য যে যোগসূত্র সে প্রক্রিয়াকে আমরা পুষ্টি বলি ।

9214 views Answered

Next steps