2 Answers

ইত্যাদি আমার খুব প্রিয় একটা অনুষ্ঠান। এটি ভালো লাগার কারন প্রথমত, হানিফ সংকেত এর ছন্দময় হোস্টিং।। দ্বিতীয়ত, এই অনুষ্ঠানে দর্শনীয় স্থান সহ বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানা যায় বলে।

4617 views Answered

ইত্যাদি বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান।বাংলাদেশ টেলিভিশনে তিন মাস পর পর প্রচারিত এই কৌতুকাশ্রয়ী ব্যাঙ্গাত্মক অনুষ্ঠানটির উপস্থাপক হানিফ সংকেত। ১৯৯০-এর দশকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে স্থান করে নিয়েছে। প্রায় ২৭ বছর ধরে ইত্যাদি প্রচারিত হচ্ছে।এর প্রধান আকর্ষণীয় দিক হলো সমাজের নানা অসংগতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপনা। তবে বর্তমানে এটি তিন মাস অন্তর অন্তর বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হয়। অনুষ্ঠানটি সাধারনত মাসের পঞ্চম শুক্রবার রাত ৮ টার বাংলা সংবাদের পর অনুষ্ঠিত হয়। এছাড়া ঈদ-উল-ফিতর এর মধ্যে ও অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়।

4617 views Answered

Related Questions

Next steps