1 Answers
ক্রিকেট খেলায় আউট ১১ প্রকারঃ বোল্ড আউটঃ বোলার বল ডেলিভারির পরে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানের স্ট্যাম্পের উপর থেকে বেল পরে যায় তখনই বোল্ড আউট হয়। কট আউটঃ স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানের হাতে গ্লাভস বা ব্যাট টাস করে মাটিতে পরার আগেই ফিল্ডিং এর হাতে বল চলে যায় তখনই কট আউট হয় ব্যাটসম্যান। এলবিডাব্লিউ আউটঃ ব্যাটসম্যানের ব্যাটে বল না লেগে যদি অন্য কোন জায়গায় বল সরাসরি লাগে আম্পায়ার যদি মনে করেন যে বল স্টাম্পের লাইনে ছিল এবং আম্পায়ার যদি আউট দেন তখন ব্যাটসম্যান আউট হন। স্টাম্পড আউটঃ ব্যাটসম্যান বলে হিট করার উদ্দেশ্য যদি ক্রিজের বাইরে চলে যায় আর সেই সময় উইকেট রক্ষক যদি স্টাম্পে থাকা বেল ভেঙ্গে দেয় তখন ব্যাটসম্যান আউট হন। রান আউটঃ ব্যাটসম্যান যখন দৌড়ায় রানের উদ্দেশ্য নির্দিষ্ট স্থানে পৌঁছানোর আগেই যদি ফিল্ডাররা স্টাম্পের বেলস ভেঙ্গে দেয় তখনিই ব্যাটস ম্যাট আউট হয়। অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটঃ ফিল্ডার কর্তৃক স্ট্যাম্পের দিকে বল ছুঁড়ে মারলে ব্যাটসম্যান যদি ইচ্ছাকৃতভাবে বল বাঁধা দেয় তখন ব্যাটম্যান আউট হয়। হিট উইকেটঃ বল হিট করার সময় অথবা রান নেওয়ার সময় ব্যাটসম্যানের শরীরের যেকোন অংশ যদি স্ট্যাম্পে লেগে যায় তখন ব্যাটসম্যাট আউট হয়ে থাকে। হিট দ্য বল টুইস আউটঃ ব্যাটসম্যান যদি ব্যাটে বা অন্য কোন অংশে বলে দুইবার স্পর্শ করলে আউট হয়। হ্যান্ডেল্ড দ্য বল আউটঃ ফিল্ডারে থাকা প্রতিপক্ষ দলের সম্মতি ছাড়া ব্যাটসম্যান যদি ইচ্ছকৃতভাবে হাতে বল স্পর্শ করে থাকে তখন ব্যাটসম্যান আউট হয়। টাইমড আউটঃ নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটসম্যান বাউন্ডারি লাইনের মধ্যে প্রবেশ না করলে ব্যাটসম্যান আউট হন। (টেস্টে ৩ মিনিট, ওয়ানডেতে ২ মিনিট, টি-টোয়েন্টিতে ১.৫ মিনিট) রিটায়ার্ডঃ ব্যাটসম্যান নিজে আঘাত পেয়ে আম্পায়ারদ্বয়ের সম্মতি ছাড়া ব্যাটসম্যান যদি অবসর নেয় তখন প্রতিপক্ষ দলের অধিনায়কের সম্মতি না থাকলে ব্যাটসম্যান আউট হন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy