1 Answers

ইউটিউবে ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম বলতে বুঝিয়েছে মোট কত সময় আপনার ভিডিওগুলো ভিউয়াররা দেখেছে। আপনার চ্যানেলে ১ মিনিট, ৫ মিনিট, ১০ মিনিট বা, আরো বেশী সময়ের ভিডিও থাকতে পারে। অনেক ভিজিটর পুরোটা দেখেছে, কেউ আবার ১ মিনিট দেখে চলে গিয়েছে।  ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন এর শর্ত হচ্ছে, কমপক্ষে ১০০০ সাবস্ক্রাইবার এবং বিগত বছরে ৪০০০ ঘন্টার চেয়ে বেশী সময়ের ভিউ থাকতে হবে। সব ভিউ মিলিয়ে যদি এই শর্ত পূরণ করতে না পারেন তাহলে মনিটাইজেশন পাবেন না।  এইটুকু না থাকলে যদি আপনাকে মনিটাইজেশন দিতো তাহলেও আপনার কোন লাভ হতো না। ওরা হিসেব করেই দেখেছে যে, এটা থাকলে সেইসব চ্যানেল আয় করতে পারবে, এর কমে নয়। শুভ কামনা আপনার জন্য।  তথ্যসূত্রঃইউটিউব চ্যানেল মনিটাইজেশন

9147 views

Related Questions