1 Answers
মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ Psychology. psychology শব্দটি দুটি গ্রিক শব্দ Psyche ও Logos থেকে এসেছে । এদের অর্থ যথাক্রমে আত্মা ও জ্ঞান । সুতরাং উৎপত্তিগত অর্থে মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান । অনেকে মনোবিজ্ঞানকে মনের বিজ্ঞান বলেও অভিহিত করেন। কিন্তু আত্মা বা মন কোনটি দেখা যায় না । একারণে মনোবিজ্ঞানের এ ধারণাও পরিবর্তিত হয়েছে । মনোবিজ্ঞান হচ্ছে মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক ক্রিয়াকলাপের বিজ্ঞান । এটি একটি খাঁটি বিজ্ঞান। এটি মানুষের আচরণ ও মনস্তাত্ত্বিক সমস্য বিশ্লেষণের সবচেয়ে বড় বিজ্ঞান ।
10755 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy