1 Answers

উপন্যাসের কাহিনী যখন পত্রাকারে পরিবেশন করা হয় তখন রীতির দিক থেকে তা পত্র উপন্যাসের মর্যাদা পায়। পত্র উপন্যাস মূলত পত্র ও উপন্যাসের সমাহার। এখানে পত্রাকারে জীবন-সমাজে ও পরিবার বা ব্যক্তি মানভের দৈনন্দিন জীবন বাস্তবতা চিত্রিত হয়। এখানে বিভিন্ন চরিত্রের অভিজ্ঞতা ও মনের অনুভূতি পত্রের আকারে বর্ণনা করা হয়। অর্থাৎ যে উপন্যাসে ঘটনার বিস্তার ও চরিত্র সৃষ্টি কেবল পাত্রপাত্রীর পরস্পর পত্র বিনিময়ের মাধ্যমে সংঘটিত হয়,তাকে বলা হয় পত্র উপন্যাস।

9523 views Answered

Next steps