1 Answers
নতুন বিকাশ অ্যাপের সুবিধা/সেবাসমূহঃ একাউন্ট না থাকলেও বিকাশ অ্যাপ ব্যবহারের সুযোগ: যাদের বিকাশ একাউন্ট নেই কিন্তু বিকাশ অ্যাপ সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য নতুন বিকাশ অ্যাপে অতিথি হিসেবে (গেস্ট মোড) প্রবেশ করার সুযোগ থাকছে। গেস্ট মোডে বা অতিথি হিসেবে অ্যাপ ব্যবহার করে বিকাশের সবগুলো সেবা, অ্যাপের ফিচার সহ বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে জানতে ও বুঝতে পারবেন আগ্রহী ব্যাক্তি। নিজে নিজে একাউন্ট খোলার সুযোগ: বিকাশ অ্যাপ সম্পর্কে জেনে ব্যবহারকারী যদি বিকাশ একাউন্ট খুলতে আগ্রহী হন তাহলে অ্যাপেই নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে ই-কেওয়াইসি (গ্রাহকের নাম, ঠিকানা, নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর এর মত মৌলিক তথ্য সমৃদ্ধ ইলেকট্রনিক ফরম) এর মাধ্যমে সরাসরি নতুন একাউন্ট খুলে নিতে পারবেন। মূল সেবাসমূহ : এতদিন বিকাশ অ্যাপে যে আইকন-গুলো ব্যবহার করেছেন গ্রাহক সেই আইকন-গুলোই থাকছে স্ক্রিনের উপরের অংশে। ক্যাশইন, ক্যাশআউট, মোবাইল রিচার্জ, মেক পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, মুভি টিকেট এর আইকন গুলো এখানে পাবেন গ্রাহক। আমার বিকাশ: এই অংশটি একবারে প্রত্যেক গ্রাহকের মত করে সাজিয়ে দেয়া হবে। যে গ্রাহক যে সেবাটি বেশি ব্যবহার করেন তা সাজানো থাকবে ‘আমার বিকাশ’ অংশে। যেমন, কেউ হয়ত মাকে নিয়মিত টাকা পাঠান। তার ‘আমার বিকাশ’ অংশে থাকবে মা নামে একটি লোগো যেখানে ক্লিক করেই মাকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করতে পারবেন তিনি। সেরা অফার এবং সব অফারের তালিকা: বিকাশ-এ কি অফার চলছে তা জানাতে বিকাশ এর নতুন এই অ্যাপ স্ক্রিনে যুক্ত হয়েছে একটি ব্যানার। যেখানে বিকাশের সেরা অফারটি প্রর্দশিত হবে। ক্লিক করলে অফারটির বিস্তারিত জানার সুযোগ থাকবে। সেরা অফার ছাড়াও প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর অফার নিয়ে স্ক্রিনে থাকছে একটি অফার অংশ। । ক্লিক করলেই থাকবে বিস্তারিত জানার সুযোগ। প্রতিটি জেলার জন্য থাকছে ভিন্ন ভিন্ন অফার। গ্রাহক যখন যেখানে অবস্থান করবেন সেখানে অ্যাপ-এ লোকেশন দিলে ঐ এলাকার অফার গুলো তার অ্যাপ স্ক্রিনে প্রদর্শিত হবে। সাজেশন: বিকাশের সব সেবার মধ্যে গ্রাহকের প্রয়োজনীয় সেবা সহজে খুঁজে দিতে নতুন বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে সাজেশন। যেখানে গ্রাহকের অবস্থান, অ্যাপ ব্যবহারের ধরন, লাইফস্টাইল প্রভৃতির উপর নির্ভর করে প্রত্যেক গ্রাহকের সাজেশন বক্স ভিন্নভাবে সাজানো থাকবে। যেমন সিলেটের গ্রাহকের সাজেশন বক্সে থাকবে জালালাবাদ গ্যাস বিতরণ কোম্পানীর লোগো আবার ঢাকার গ্রাহকের জন্য হয়ত ডিপিডিসির লোগো। নেভিগেশন বার: হোমস্ক্রিনের একবারে নিচের অংশে রয়েছে নেভিগেশন বার। যেখানে হোমস্ক্রিন বাটন, কিউআর কোড বাটন এবং ইনবক্স বাটনের দেখা পাবেন গ্রাহক। যে কোন ইউন্ডো থেকে একটি ক্লিকেই মূল স্ক্রিনে ফিরে আসতে গ্রাহক এই বাটনটি ব্যবহার করতে পারবেন। কিউআর কোড বাটন: নতুন অ্যাপের স্ক্রিনের একদম নিচে থাকছে একটি কিউআর বাটন। যেখান থেকে সরাসরি কিউআর কোড স্ক্যান করে গ্রাহক কাক্সিক্ষত সেবার ইন্টারফেসে পৌঁছে যাবেন কয়েক ধাপ অতিক্রম করে। ইনবক্স: গ্রাহকের লেনদেনের ধরন ভেদে বিভিন্ন সময়ে নির্দিষ্ট শ্রেণীর গ্রাহকের জন্য থাকে বিশেষ অফার। গ্রাহক তার জন্য বিশেষ এই অফারের দেখা পাবেন ইনবক্স এর প্রমোশন অংশে। আর ট্রানজেকশন অংশে তার শেষ ৫০টি ট্রানজেকশনের তালিকা পাবেন। তাছাড়া হোমস্ক্রিনে ট্যাপ করে ব্যালেন্স চেক করার সুযোগ, একবারে ডানদিকে বিকাশ লোগোতে ক্লিক করে লিমিট, ট্রানজেকশন, ব্যবহারকারীর তথ্য পরিবর্তন সহ আগের অপশনগুলো সবই যুক্ত হয়েছে এই অ্যাপেও। কপিকৃত......
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy