1 Answers
গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আগে থেকে গাড়ি বলে রাখতে হবে। গর্ভবতী মহিলার সঙ্গে কে যাবেন তা আগে থেকে ঠিক করে রাখতে হবে ।স্বনির্ভর দলের মহিলারা এই কাজে কোনো ক্ষেত্রে যদি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব না হয় বা নিয়ে যাওয়ার আগেই বাড়িতে প্রসব হয়ে যায়, সে জন্যও কিছু প্রস্তুতি নিয়ে রাখা দরকার। প্রশিক্ষণপ্রাপ্ত দাই-মাকে খবর দিয়ে রাখতে হবে । পাঁচটি পরিষ্কারের কথা মনে রাখতে হবে । যেমন–(অ)পরিষ্কার জায়গা, (আ) পরিষ্কার হাত, (ই) পরিষ্কার সুতো, (ঈ) পরিষ্কার (নতুন) ব্লেড, এবং (উ) পরিষ্কার নাড়ি । নতুন ব্লেড, নতুন সুতো, সাবান এবং কেচে রোদে শুকনো নরম দুইটি কাপড় প্রস্তুতরাখতে হবে। পরিষ্কার সুতে পাওয়ার জন্য সুতেটিকে ২০ থেকে ৩০ মিনিট গরম জলে ফুটিয়ে নিতে হবে । পরিষ্কার নাড়ি বলতে বুঝতে হবে যে, কাটা নাড়িতে কোনো ঔষধ বা তেল বা ব্যান্ডেজ বা অন্য কিছু ব্যবহার করা যাবে না ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy