1 Answers
কোন ব্যক্তি কোন পাবলিক প্লেসে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত অফিস, গ্রন্থাগার, লিফট, হাসপাতাল, ক্লিনিক ভবন, আদালত ভবন, বিমানবন্দর ভবন, সমুদ্র বন্দর ভবন, নৌ-বন্দর ভবন, রেলওয়ে স্টেশন ভবন, বাস টার্মিনাল ভবন, ফেরি, প্রেক্ষাগৃহ, আচ্ছাদিত প্রদর্শনী কেন্দ্র, থিয়েটার হল, বিপণী ভবন, পাবলিক টয়লেট, সরকারী বা বেসরকারীভাবে পরিচালনাধীন শিশু পার্ক এবং সরকার কর্তৃক নির্ধারিত যে কোন স্থান এবং পাবলিক পরিবহণে অর্থাৎ মোটর গাড়ী, বাস, রেলগাড়ী, ট্রাম, জাহাজ, লঞ্চ, যান্ত্রিক সকল প্রকার জল-যানবাহন, উড়োজাহাজ এবং সরকার কর্তৃক নির্ধারিত যে কোন যানে ধূমপান করা অর্থাৎ কোন তামাকজাত দ্রব্যের ধোঁয়া শ্বাসের সাথে টেনে নেওয়া বা বাহির করা এবং কোন প্রজ্বলিত তামাকজাত দ্রব্য ধারণ করা বা নিয়ন্ত্রণ করতে পারবেন না। কোন ব্যক্তি এ বিধান লংঘন করলে তিনি অনধিক পঞ্চাশ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy