1 Answers
যদি কোন পুরুষ কোন নারী বা শিশুকে ধর্ষণ করেন তা হলে তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। ব্যাখ্যা৷- যদি কোন পুরুষ বিয়ে ছাড়া ষোল বছরের অধিক বয়সের কোন নারীর সাথে তার সম্মতি ছাড়া বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে অথবা ষোল বছরের কম বয়সের কোন নারীর সাথে তার সম্মতিসহ বা সম্মতি ছাড়া যৌন সঙ্গম করেন তা হলে তিনি ঐ নারীকে ধর্ষণ করেছেন বলে ধরা হবে। যদি কোন ব্যক্তি ধর্ষণ করার ফলে বা ধর্ষণ পরবর্তী তার অন্য কোন কার্যকলাপের ফলে ধর্ষিতা নারী বা শিশুর মৃত্যু ঘটে তা হলে ঐ ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত কম পক্ষে এক লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে কোন নারী বা শিশুকে ধর্ষন করেন এবং ধর্ষণের ফলে ঐ নারী বা শিশুর মৃত্যু ঘটে বা তিনি আহত হন তা হলে ঐ দলের প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত কম পক্ষে এক লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। যদি কোন ব্যক্তি কোন নারী বা শিশুকে- ধর্ষণ করে মৃত্যু ঘটানোর বা আহত করার চেষ্টা করেন তা হলে উক্ত ব্যক্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। আর ধর্ষণের চেষ্টা করলে ঐ ব্যক্তি অনধিক দশ বৎসর কিন্তু কম পক্ষে পাঁচ বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। যদি পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে কোন নারী ধর্ষিতা হন তা হলে যাদের হেফাজতে থাকাকালীন ঐ ধরণের ধর্ষণ সংঘটিত হয়েছে বা যেই ব্যক্তি বা ব্যক্তিগণ ধর্ষিতা নারীর হেফাজতের জন্য সরাসরিভাবে দায়ী ছিলেন, তিনি বা তারা প্রত্যেকে ভিন্নরূপ প্রমাণিত না হলে হেফাজতের ব্যর্থতার জন্য অনধিক দশ বৎসর কিন্তু কম পক্ষে পাঁচ বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অন্যুন দশ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy