1 Answers
বাংলাদেশের আবহাওয়ায় শিশুরা খুব সহজেই ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে। দূষিত খাবার ও পানীয়ের মাধ্যমে ডায়রিয়া বেশী ছড়ায়। গরমের সময় শিশুর ডায়রিয়া মারাত্মক হতে পারে। ডায়রিয়া হলে আক্রান্ত শিশুর শরীর থেকে প্রচুর পরিমানে পানি ও খনিজ লবণ বের হয়ে যায় এবং শরীরে পানির ঘাটতি দেখা দেয়। শিশুর ডায়রিয়া বিভিন্ন কারণে হতে পারে– ব্যাক্টেরিয়া, ভাইরাস, ছত্রাক, গ্যাস্ট্রোএন্টারাইটিস নামক কৃমি ও প্রোটোজোয়া ঘটিত ডায়ারিয়া। অনেক সময় কোন ঔষধের রিয়েকশনের ফলেও ডায়রিয়া দেখা দিতে পারে। তবে আমাদের দেশে গরমের সময় ভাইরাস ও ব্যাক্টেরিয়া ঘটিত ও ফুড পয়জন জনিত ডায়রিয়া বেশী হয়ে থাকে। নিম্নে বিভিন্ন কারণ সমুহ বিস্তারিত বর্ণনা করা হলো। ১। ভাইরাস জনিত ডায়রিয়া আমাদের দেশে গরমের সময় ব্যাপক হারে ডায়রিয়া হওয়ার প্রধান কারণ হলো রোটা নামক একধরনের ভাইরাস। এছাড়া নোরো ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণেও বিশেষ করে নবজাতক শিশুর ডায়রিয়া হতে পারে। এসব ডায়রিয়ার ক্ষেত্রে পাতলা পায়খানার সাথে বমি, পেটে ব্যাথা, জ্বর এবং কাঁপুনি হতে পারে। ২। ব্যাকটেরিয়া জনিত যে সব ব্যাকটেরিয়া পাতলা পায়খানার জন্য বেশী দায়ী বলে মনে করা হয় সেগুলো হলো – সালমোনেলা (Salmonella, শিগেলা (Shigella flexneri), ব্যাসিলাস (Bacillus cereus) , ইশ্চেরিচিয়া কোলাই (Escherichia coli), ভিব্রিও (Vibrio cholerae )। বাচ্চার যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তবে তীব্র ডায়রিয়া হতে পারে, সাথে ক্র্যাম্পিং, মলের সাথে রক্ত এবং জ্বর হতে পারে। এক্ষেত্রে বমি হতে পারে আবার নাও হতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন নিজে থেকে সেরে যায়। কিন্তু কিছু ইনফেকশন যেমন- ই কোলাই এর ক্ষেত্রে তা মারাত্মক আকার ধারন করতে পারে। তাই যদি বাচ্চার এসব লক্ষণ থাকে তাহলে শিশুকে দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে। ৩। পরজীবী জনিত ডায়রিয়া মলে বসবাস করা বিভিন্ন এন্টামিবা জাতীয় পরজীবীর সংক্রমনেও শিশুর ডায়রিয়া হতে পারে। এর সাথে পেটে গ্যাস, পেট ফুলে যাওয়া এবং তৈলাক্ত মলের লক্ষণ থাকতে পারে। এ ধরনের ডায়রিয়া হলে অবশ্যই বাচ্চাকে অবিলম্বে ডাক্তার দেখাতে হবে। ৪। ডায়রিয়া হওয়ার অন্যান্য কারণ ওষুধের কারনেও যেমন অ্যান্টিবায়োটিকের কোন কোর্সের মাঝে বা পরে বাচ্চার ডায়রিয়া হতে পারে। এমন হলে অবশ্যই ডাক্তারের সাথে আলাপ করুন, তবে কোনভাবেই ডাক্তারের দেয়া এন্টিবায়োটিক বন্ধ করা যাবেনা। অতিরিক্ত জুস পান করলেও বাচ্চার ডায়রিয়া হতে পারে। এছারাও বাচ্চার ফর্মুলা দুধ তৈরিতে পানি এবং ফর্মুলার মিশ্রণে তারতম্য থাকলেও ডায়রিয়া হতে পারে। তাই ফর্মুলাতে যাতে সঠিক পরিমানে পানি মেশানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy