1 Answers

দুধে খাদ্য উপযোগী অম্ল জাতীয় পদার্থ যেমন লেবুর রস প্রভৃতি যোগ করলেই দুধের কেজিন প্রোটিন জমাট বেঁধে যায়। জমাট বাঁধা অংশটুকুই ছানা হিসেবে পনির তৈরির জন্য অপরাসারণ করা হয়। অবশিষ্ট তরল পদার্থই ঘোল বা মাঠা। পদ্ধতি নং- ১ উপকরণ- টক দৈ (ঘরে পাতা ফুল ক্রিম দুধে তৈরী হলেই ভালো) ১ লিটার, পানি ১ লিটার , চিনি ৬/৭ চামচ, লবন সামান্য, পেস্তা বাদাম বাটা ২ চামচ, গন্ধরাজ লেবুর রস ২ চামচ (গন্ধরাজ লেবু না থাকলে পাতি লেবুও চলবে), বরফ কুচি প্রস্তুত প্রণালীঃ টক দৈ কিছুটা পানি দিয়ে একটু পাতলা করে নিন,এবার ডাল ঘুটনি দিয়ে বেশ ভালো মত ঘুটতে হবে l কিছুক্ষণ পরে দেখবেন উপরে ক্রিম ভেসে উঠবে,সেগুলো তুলে ফেলুন l এবার একবার এইভাবে ক্রিমটা তুলে ফেলুন l এবার ওই ক্রেম তোলা টক দৈ তে বাকি পানি,চিনি,লবন,পেস্তা বাদাম বাটা,লেবুর রস মিশিয়ে নিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মাঠা l পদ্ধতি নং- ২ উপকরণ- ফুল ক্রিম তরল দুধ ৩ লিটার, পানি ১/২ লিটার , চিনি ৮ চামচ, লবন সামান্য, পেস্তা বাদাম বাটা ২ চামচ, গন্ধরাজ লেবুর রস ২ চামচ (গন্ধরাজ লেবু না থাকলে পাতি লেবুও চলবে),বরফ কুচি প্রস্তুত প্রণালীঃ দুধ ভালো মত জ্বাল দিয়ে ঘন করে নিন,ঠিক যেন ঘন হয়ে অর্ধেক হয় l দুধ ঠান্ডা হতে দিন l এবার ওই দইয়ের মতই ডাল ঘুটনি দিয়ে বেশ ভালো মত ঘুটতে হবে l কিছুক্ষণ পরে দেখবেন উপরে ক্রিম ভেসে উঠবে,সেগুলো তুলে ফেলুন,আরো দু-একবার এভাবে ক্রিম তুলে ফেলতে পারেন l এবার একে একে দুধ,পানি,চিনি,লবণ, পেস্তা বাদাম বাটা,লেবুর রস মিশিয়ে নিন ভালো মত l বরফ কুচি দিয়ে পরিবেশন করুন l

6793 views Answered

Next steps