1 Answers
সাধারণত, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষের ৬০ থেকে ৭৫ দিন পর রেজাল্ট প্রকাশিত হয়। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারী মাসের ২ তারিখে শুরু হয় এবং মার্চ মাসের ৫ তারিখে শেষ হয়। আপনি মাধ্যমিক শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি ও সমমানের ফলাফল জানতে পারবেন। সারাদেশে একযোগে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd -এ সকল বোর্ডের ফলাফল এক সাথে প্রকাশিত হবে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করবে। তারা এখনো ফলাফল প্রকাশের নির্দিষ্ট কোন তারিখ প্রকাশ করে নি। সুতরাং, আমরা এখনও ফলাফল প্রকাশের তারিখ সম্পর্কে কোন তথ্য দিতে পারছি না। কিন্তু শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ফলাফল ঘোষণার তারিখ জানা মাত্র, আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিবো। আসুন দেখে নেওয়া যাক... বিগত কয়েক বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখঃ বছর তারিখ ২০১৩ ৯ মে ২০১৪ ১৭ মে ২০১৫ ৩০ মে ২০১৬ ১১ মে ২০১৭ ৪ মে ২০১৮ ৬ মে বিগত কয়েক বছরের ফলাফল প্রকাশের তারিখ অনুযায়ী বলা যায়, এসএসসি ও সমমান পরীক্ষা - ২০১৯ এর ফলাফল এবছরের মে মাসের প্রথম সপ্তাহের (“১ - ৬ মে, ২০১৯ ”) মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy