1 Answers

বায়ুমন্ডলের প্রধান উপাদান সমূহ যেমন- নাইট্রোজেন (N2), অক্সিজেন (O2),এবং আর্গন (Ar) গ্রীন হাউস গ্যাস নয়। কারণ তারা অবলোহিত রশ্মি শোষণ করেনা।আবার কার্বন মনো অক্সাইড (CO) অথবা হাইড্রোজেন ক্লোরাইড (HCl) অবলোহিত রশ্মি শোষণ করলেও তাদের সক্রিয়তা ও দ্রবণীয়তার জন্য তারা বায়ু মন্ডলে অতি স্বল্প সময়ের জন্য থাকতে পারে। সেজন্য, গ্রীনহাউস প্রতিক্রিয়া তে তাদের তাৎপর্যপূর্ণ অংশগ্রহন না থাকায় গ্রীন হাউস গ্যাস হিসাবে বিবেচনা করা হয় না।

9225 views Answered

Next steps