1 Answers
ডিজিটাল আর এনালগ মূলত এক ধরনের সিগনাল যা তথ্য আদানপ্রদানে ব্যবহার হয়। শর্টকাটে এনালগ টেকনোলজিতে তথ্য বিভিন্ন তরঙ্গদৈর্ঘের ইলেকট্রিক পালসে পরিণত হয়। আর ডিজিটাল টেকনোলজিতে তথ্য বাইনারি ফরম্যাটে থাকে। এনালগ ও ডিজিটাল সিগনালের পার্থক্য ১। সিগনালঃ এনালগ সিগনাল কন্টিনিউয়াস আর ডিজিটাল সিগনাল ডিসক্রিট (বাংলায়, বিচ্ছিন্ন!) ২। তরঙ্গঃ সাইন ওয়েভ দিয়ে এনালগ সিগনাল প্রকাশ করা হয় আর ডিজিটাল সিগনাল প্রকাশ করতে লাগে স্কয়ার ওয়েভ ৩। উদাহরনঃ বাতাসে আমাদের মুখনিঃসৃত শব্দ, এনালগ ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি এনালগ সিগনাল ব্যবহার করে। কম্পিউটার, সিডি, ডিভিডি ইত্যাদি ডিজিটাল সিগনাল ব্যবহার করে। ৪। নয়েজ রেসপন্সঃ নয়েজ-এর কারণে এনালগ সিগনাল বড় ধরনের একুরেসি হারায়, কিন্তু ডিজিটাল সিগনালে যার পরিমাণ অনেক কম। ৫। ব্যবহারঃ অডিও-ভিডিও ট্রান্সমিশনের জন্য এনালগ সিগনাল বেস্ট। আর কম্পিউটিং এবং ইলেকট্রনিক ডিভাইসের জন্য ডিজিটাল সিগনাল বেস্ট। ৬। খরচঃ এনালগ টেকনোলজি ডিজিটাল এর চাইতে তুলনামূলক সস্তা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy