1 Answers
অনেকেই বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য পার্থনার পাশাপাশি বিভিন্ন জায়গায় অবস্থিত পীর ফকিরের মাজারের মানত করে থাকেন। যে জন্য মানত করে পরে সেই কাজটি সমাধা হওয়ার পর সেই নির্দিষ্ট স্থানে পশু জবাই থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে। কিন্তু মাজারে মানত করা বিষয়ে ইসলাম কি বলছে। কোন মানতকারী যদি জানতে চায় যে, ঐ মানত আদায় করা তার জন্য জরুরি কি না? আর ছাগলটি মাজারে না দিয়ে অন্য কোথাও দেওয়া যাবে কি না? মাজারের নামে মানত করলে মানত হয় না। মানত একটি ইবাদত, যা একমাত্র আল্লাহর নামেই করা যায়। চলুন এই সম্পর্কে একটি হাদিস জেনে নিই। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে, যেমন পীরের নামে, মাজারের নামে মানত করা সম্পূর্ণ নাজায়েয। অতএব প্রশ্নোক্ত মানত পুরা তো করা যাবেই না; বরং অবৈধ মানত করার কারণে তাওবা-ইস্তিগফার করতে হবে। [মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ১২৫৭৫; সুনানে আবু দাউদ ২/৪৬৯; আহকামুল কুরআন, জাসসাস ২/৪৮৫; আলবাহরুর রায়েক ২/২৯৮;আলমুগনী, ইবনে কুদামা ১৩/৬৪৩; রদ্দুল মুহতার ২/৪৩৯; ফাতাওয়া ইবনে তাইমিয়া ২৭/৭৭, ২৬/৩০৭]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy