2 Answers

শুধু সাইটে এড শো করলেই google adsense আপনাকে ডলার দিবে না। তবে হ্যা 1,000 impressions এর উপর গুগল আপনাকে ডলার দিবে। বাংলাদেশ থেকে আপনাকে 1,000 impressions এ সাধারণত 0.5 - 0.16$ ডলার দিবে। 1,000 impressions এর উপরে আপনাকে কত ডলার দিবে তা নির্ভর করবে কোন দেশ থেকে আপনার সাইটে ভিজিটর আসছে। আমেরিকা বা কানাডার মত দেশগুলোতে impression এর উপর গুগল বেশি ডলার দিয়ে থাকে। Google Adsense মূলত এড ক্লিকের উপর ডলার দিয়ে থাকে। আর এক ক্লিকে কত টাকা পে করবে তা ডিপেন্ড করে আপনার সাইটের এড এর CPC (Cost Per Click ) এর উপর। যত বেশি CPC হবে, তত বেশি আর্ন হবে। বাংলাদেশে সাধারণত CPC : 0.1 - 0.2$ । মাঝে মধ্যে 0.4 - 0.8$ যায়। এই CPC ও নির্ভর করবে কোন দেশের ট্রাফিক আপনার এডে ক্লিক করছে। সাধারণত USA, Canada এর CPC 0.16 - 2.00$ পর্যন্ত হয়ে থাকে।

7640 views Answered

ঠিক কয়দিন ধরে Adsense শো করছে সেটা জানার দরকার ছিল। নতুন হলে একটু সময় লাগতে পারে। আপনার Dashboard এ গিয়ে দেখুন Ads ভিউ হচ্ছে কিনা। যদি ভিউ দেখায় তার মানে কাজ হচ্ছে। আর ডলার আর্ন করতে হলে আপনার সাইটে প্রতিদিন 4/5 হাজার ভিজিটর থাকতে হবে। তাহলে দিনে 10-15 ডলার আয় করতে পারবেন গড়ে। মাঝে মধ্যে আরো বেশিও হতে পারে। কাজেই এড শো করলে বা ক্লিক হলেই সবসময় ডলার আসবে ব্যাপারটা এমন না। আর ভুলেও কাউকে Ad এ ক্লিক করতে উৎসাহিত করলে Account বাতিল হয়ে যেতে পারে। কারণ গুগল ধরে ফেলবে কোনটা আসল ক্লিক আর কোনটা নকল।

7640 views Answered

Next steps