2 Answers

পেঁয়াজ খেলে যা যা উপকার হয়ঃ যৌন ইচ্ছা বৃদ্ধি করে। হজমক্রিয়া তারাতারি হয়। এ্যানিমিয়া প্রতিরোধ করে। ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধ সক্ষম।।।

6855 views

1. সংক্রমণ সারায়- শরীরে কোথাও সংক্রমণ ঘটে থাকলে কাঁচা পেঁয়াজ একটু বেশি খান, জলদি উপকার পাবেন। 2. পুষ্টিগুণে ভরপুর- প্রচুর পরিমাণে বিভিন্ন ভিটামিন, মিনারেল, ফাইবার, ক্যালসিয়াম, পটাসিয়াম, সালফার, ভিটামিন B এবং C থাকে। 3. জ্বর-সর্দিতে অসাধারণ কাজ করে- ঠান্ডা লাগার ফলে গলা ব্যথা, সর্দি-কাশি, জ্বর, অ্যালার্জি বা সামান্য গা ব্যথায় দারুণ কাজ করে। সামান্য পেঁয়াজের রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খান। জলদি সেরে উঠবেন। 4. দেহের তাপমাত্র কমায়- জ্বরে দেহের তাপমাত্রা বেশি থাকলে পাতলা করে কাটা পেঁয়াজ কপালে রাখলে কিছু ক্ষণের মধ্যে তাপমাত্রা কমিয়ে দেবে। 5. নাক থেকে রক্ত পড়া বন্ধ- গ্রীষ্মে বা শীতে অনেকের নাক থেকে রক্তপাত হয়। যদি এ সময়ে কাছাকাছি পেঁয়াজ থাকে তাড়াতাড়ি কেটে তার ঘ্রাণ নিতে থাকুন। রক্তপাত কমে যাবে বা একেবারে বন্ধ হয়ে যাবে। 6. হজমশক্তি বাড়ায়- যাদের হজমে সমস্যা রয়েছে তাঁরা রোজ একটু কাঁচা পেঁয়াজ খান। পেঁয়াজ খাবার হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম বাড়াতে সাহায্য করে। যার ফলে দ্রুত খাবার হজম হয়। 7. ত্বকের সমস্যা মেটায়- পোকামাকড়ের কামড় হোক, বা রোদে পোড়া ট্যান, কিংবা ব্রণ-ফুস্কুরি, এ সবের সমস্যা থাকলে সে সমস্ত জায়গায় একটু পেঁয়াজের রস লাগান। একটু কুটকুট করতে পারে, তবে দ্রুত কাজ করবে। 8. ক্যান্সারের সঙ্গে লড়ে- কোলন ক্যান্সারের মতো রোগের সঙ্গে লড়তে সাহায্য করে। 9. হৃদয় এবং হাড় ভালো রাখে- হাড়ের কঠিন ব্যারাম অ্যাথেরসক্লেরোসিস এবং অস্টিওপোরোসিসের মতো রোগের সঙ্গে লড়ে। তার সঙ্গে দেহে খারাপ কোলেস্ট্রল কমায়। যার ফলে আপনার হার্ট সুস্থ থাকে। 10. ডায়াবেটিকদের জন্য খুব ভালো- দেহে ইনসুলিনের মাত্রা বাড়াতে এবং রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে পেঁয়াজ অত্যন্ত ভালো। যারা ডায়াবেটিক তারা চিকিত্স কের পরামর্শ নিয়ে রোজ পেঁয়াজ খান।

6855 views