1 Answers
পার্থ প্রতিম মজুমদার ১৯৫৪ সালে পাবনার একটি শিল্পি পরিবারে জন্মগ্রহন করেন। বাল্যকালে অধিকাংশ সময় তিনি তার পূর্বপুরুষদের কালাচান্দপাড়া নামে পরিচিতি একটি ক্ষুদ্র এলাকায় অন্যতম বড় বাড়িতে কাটিয়েছেন। সে সময়ে কালাচান্দপাড়া সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য সুপরিচিত ছিল। এখানে সারা বছর ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্টান হতো। মজুমদার পিতা পেশাগতভাবে একজন ফটোগ্রাফার ছিলেন যিনি শিল্পচর্চা ভালোবাসতেন । তিনি তার পুত্রকে বিভিন্ন শিল্পকলা প্রশংসা করতে শিখিয়েছেলেন এবং অনুপ্রাণিত করতেন।১৯৬৬ সালে মজুমদার তার খালার সাথে চন্দরনগর থাকতে গিয়েছিলেন এটি কলকাতা থেকে ত্রিশ কিলোমিটার দূর অবস্থিত। এখানেই প্রথম যোগেশ দত্ত নামক একজন মূকাভিনয় শিল্পির সাথে দেখা হয়। দত্ত তার গল্পগুলো কোন শব্দ উচ্চারণ না করেই এমনভাবে বর্ণনা করতেন যা মজুমদারকে মুগ্ধ করতো। তিনি ১৯৬৬ থেকে ১৯৭২ পর্যন্ত কলকাতায় যোগেশ দত্তের মূকাভিনয়ের একাডেমিতে দত্তের নিকট শিক্ষা গ্রহন করেছিলেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy