1 Answers
মোবাইল ফোন বেশি ব্যবহার করলে বা ফোনে গেমস লেখলে অতিরিক্ত গরম হবে সেটি পুরোপুরি ঠিক না। আপনি সবসময় খেয়াল রাখবেন যেনো আপনার ফোনে চার্জ ঠিকঠাক থাকে। একসঙ্গে বেশি অ্যাপস কখনও চালু রাখবেন না। আপনার ফোনের অতিরিক্ত অ্যাপস ব্যাকগ্রাউন্ডে খুব বেশি জায়গা নিতে পারে, তাই আপনাকে সেটি খেয়াল রাখতে হবে। র্যাম এবং ক্যাশ মেমোরী সবসময় পরিস্কার রাখতে হবে। অপ্রয়োজনীয় ম্যাসেজ ডিলেট করে দিন। মোবাইল ফোনে কোনো প্রকার অ্যানিমিশন চালু থাকেলে অবশ্যই বন্ধ করে রাখবেন। ফোনের কভারটি যাতে চামরার হয় সেদিকে খেয়াল রাখুন। বাইরের তাপে যেনো মোবাইল ফোন গরম হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ওয়াই-ফাই যাতে সব সময় চালু না থাকে সেটিও খেয়াল রাখতে হবে। ফোনটি সবসময় শুস্ক স্থানে রাখতে হবে। ডেটা সবসময় যাতে চালু না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। সারারাত ধরে মোবাইল ফোন চার্জ দিয়ে রাখবেন না। যতোটুকু সময় দরকার ঠিক ততোটুকু সময় মোবাইল ফোন চার্জ দিন। হয়তো আপনি মনে করেন চার্জ যতোটুকু দরকার ততোটুকুই তো নিবে। কিন্তু এটি মোটেও ঠিক না। অতিরিক্ত সময় চার্জ দেওয়ার কারণে আপনার মোবাইল ফোনটি যেমন গরম হতে পারে তেমনি ব্যাটারিটিও নষ্ট হতে পারে। তাই উপরোক্ত বিষয়গুলো মেনে চললে আপনার মোবাইল গরম হওয়া হাত থেকে রক্ষা পেতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy