1 Answers
ইংরেজিতে কথা বলা শিখার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি ইংরেজি শব্দ অর্থ মুখস্ত করা এবং ক্লাস ৬-৮ এর গ্রামারগুলো ভালো করে পড়া। পাশাপাশি নীচের টিপসগুলো অনুসরণ করুনঃ ভয় দূর করুনঃ ইংরেজিতে আপনি হয়তো কথা বলতে চান। কিন্তু আপনার ভয় লাগে। মনে হয়, আপনি ভুলভাল বলে বসবেন, আটকে যাবেন। আশেপাশের সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে। কে হাসলো বা কি করলো, ওইসব ভুলে যান। আপনি যদি শুরুই না করেন, আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার কোথায় ভুল হচ্ছে, কোন জায়গায় আপনাকে উন্নতি করতে হবে। কাজেই অহেতুক ভয় অথবা লজ্জ্বা দূর করুন। ইংরেজিতে ভাবতে শিখুনঃ আমরা যখন কথা বলি, আমাদের মাথার ভিতরে আগে কথাগুলো সাজাই। তারপরেই বলা শুরু করি। এখন আপনি যদি ইংরেজি বলতে গিয়ে বাংলাতেই কথা সাজানো শুরু করেন অথবা ভাবা শুরু করেন, আপনি ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন না। কাজেই কথা শুরু করার আগে ইংরেজিতে চিন্তা করতে শিখুন। ভাবতে শিখুন। ইংরেজিতেই কথা সাজাতে শিখুন আপনার মস্তিষ্কে। শব্দভান্ডার বাড়ানঃ এটা একটা খুবই সাধারণ সমস্যা, কথা বলতে গিয়ে উপযুক্ত শব্দ খুঁজে না পাওয়া। এই সমস্যার সমাধান একটাই। সেটা হচ্ছে ইংরেজিতে Vocabulary বাড়ানো। প্রতিদিনই চেষ্টা করুন নতুন নতুন কিছু শব্দ শিখতে। সহজ শব্দগুলোই শিখুন, যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করতে পারবেন। মিডিয়াকে কাজে লাগানঃ ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আপনি বিভিন্ন মিডিয়া অথবা মাধ্যমের সাহায্য নিতে পারেন। ইংরেজি বই, ইংরেজি পত্রিকা পড়ুন। টেলিভিশনের ইংরেজি সংবাদ, বিভিন্ন প্রোগ্রাম দেখুন। ইংরেজি মুভি দেখুন। সম্ভব হলে Subtitle সহ দেখুন। এতে আপনার শেখাটা অনেক তাড়াতাড়ি হবে। নিজের Voice রেকর্ড করে শুনুন। এতে আপনার Confidence বাড়বে, নিজের ভুলগুলোও বুঝতে পারবেন। সমমনা বন্ধু খুঁজে নিনঃ এমন কিছু বন্ধু খুঁজে বের করুন, যারা আপনারই মতো ইংরেজিতে কথা বলা শিখতে চান। তাদের সাথে প্রতিদিন একবার হলেও বসে ইংরেজিতে কথা বলার চর্চা করুন। সেটা ১ ঘন্টার জন্য হলেও। এভাবে ৫/৬ জন মিলে প্রতিদিন ইংরেজিতে কথা বলতে থাকলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কত দ্রুত আপনি ইংরেজিতে দক্ষভাবে কথা বলতে শিখে গেছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy