1 Answers
যেসকল দম্পতির সন্তান হয় না তাদের নারী বন্ধ্যা বলা হয়। প্রাপ্তবয়স্ক কোনো নারীর যদি এক থেকে দুই বছর কাল অবধি উপযুক্ত সময়ে যথাযথভাবে কোনো প্রকার জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি/কৌশল ছাড়া জন্মদানে সক্ষম এমন পুরুষের সাথে/(স্বামীর) সাথে স্বাভাবিক যৌনমিলন বা মেলামেশার পরও ওই নারী গর্ভবতী না হন তবে তাকেই নারী বন্ধ্যত্ব বলে। নারীর বন্ধ্যত্ব ২ প্রকারের হয় : প্রাইমারি : উপরের সংজ্ঞানুযায়ী বা কেন নর-নারী যুগল যদি পূর্ণ সুযোগ সুবিধা ভোগ করাসহ দীর্ঘ এক-দুই বছর সময় সহাবস্থানে থেকে কোনো প্রকার নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যতিরেকে অবাধ মিলামেশার (যৌনমিলনের) পরও সন্তান ধারণে বা গর্ভবতী হতে সক্ষম না হন তবে তাকে প্রাইমারি নারী বন্ধ্যত্ব বলা হয়। সেকেন্ডারি ইনফারটিলিটি : একটি বা দু’টি সন্তান জন্মদানের পর যদি সন্তান জন্মদানের ইচ্ছা থাকা সত্ত্বেও এক থেকে দুই বছর কাল অবধি আর কনসেফ না করতে সক্ষম হন তবে তাকে সেকেন্ডারি বন্ধ্যত্ব বলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy