1 Answers
ইস্ত্রি করলে কাপড় সমান ও সুন্দর হওয়াতে ইস্ত্রির তাপের ভূমিকাই প্রধান। এটা আসলে সুতি কাপড়ের অবস্থার পরিবর্তন। এই পরিবর্তনের জন্য কিছু শক্তির দরকার। ইস্ত্রির তাপ সেটা দেয়। তুলা থেকে তৈরি প্রাকৃতিক সুতার তন্তু এক ধরনের লম্বা পলিমারের (বড় বড় অণুর সাহায্যে গঠিত যৌগ) শিকল। এগুলো স্বাভাবিক অবস্থায় কোঁকড়ানো থাকে। তাদের রাসায়নিক ও ভৌত ধর্মের কারণে এ রকম হয়। কাপড় তৈরির সময় প্রাকৃতিক সুতাকে বিশেষ প্রক্রিয়ায় টানটান রূপ দেওয়া হয়। তখন তা সুন্দর দেখায়। পোশাক তৈরির পর কাপড়ের তন্তু আবার আগের কোঁকড়ানো অবস্থায় ফিরে যেতে চায়। এখানেও কিন্তু অবস্থার পরিবর্তন এবং সেজন্য তাপ দরকার। এই তাপ সে শরীর বা আশপাশ থেকে নেয়। গায়ে পরার সময় সুতি কাপড় তাপশক্তি সংগ্রহ করে ক্রমে কোঁকড়ানো অবস্থায় চলে যায়। ময়লা কাপড় ধুয়ে পরিষ্কার করার পর ইস্ত্রির তাপ ও চাপে কাপড়ের কোঁকড়ানো অবস্থার অবসান হয়। নাইলন বা ওই জাতীয় কৃত্রিম তন্তুর কাপড় সহজে কোঁকড়ায় না। কারণ, তার পলিমার এমনভাবে তৈরি করা হয় যেন স্বাভাবিক অবস্থায় তন্তুগুলো মসৃণ থাকে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy