1 Answers
প্রস্রাবে জ্বালাপোড়া করার কারণঃ অনেকেই এইধরনের সমস্যায় ভুগতে দেখা যাচ্ছে। নারীপুরুষ উভয়েরই এইধরনের সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকটা সময় প্রস্রাব চেপে রাখা, গর্ভধারণ, ডায়বেটিস, যৌনমিলনে সমস্যা ও মনোপজের সময় এই সমস্যা বেশি হতে দেখা যায়। এছাড়া মেয়েদের অনেক সময় জরায়ুমুখের প্রদাহ, যোনিপথে ছত্রাক সংক্রমণ বা ক্ল্যামাইডিয়ার মতো জীবাণু সংক্রমণের কারণে প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। এর সঙ্গেও তলপেটে ব্যথা, মাসিকের সময় ব্যথা ইত্যাদি উপসর্গ থাকতে পারে। প্রতিকারঃ ১। প্রচুর পানি পান করুন যাদের ইউটিআই আছে তাদের প্রচুর পানি পান করা প্রয়োজন । বেশী পানি পান করলে প্রস্রাবের বেগ বৃদ্ধি পায় এবং প্রস্রাবের সাথে শরীর থেকে ব্যাকটেরিয়া বের হয়ে যায়। ২। শসাতে প্রচুর পানি আছে। প্রতিদিন কম পক্ষে একটি শসা স্লাইস করে খেতে পারেন। ৩। প্রস্রাবের বেগ পেলে চাপিয়ে রাখা যাবে না। ৪। ভিটামিন-সি যুক্ত খাবার খানঃ ভিটামিন সি ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ করার জন্য শরীরকে উপযোগী করে তোলে। এর জন্য খেতে পারেন লেবু, কমলা, আমলকী, জাম্বুরার মতো মৌসুমি ফল। এছাড়াও সিভিট খেতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy