2 Answers

এ প্রশ্নের উত্তর হলঃ- জন্মের পর শিশু সম্পর্কীয় সর্বপ্রথম বিধান হলো তার ডান কানে আযান এবং বাম কানে ইক্বামত বলা। হযরত হাসান (রা)-এর জন্মের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কানে আযান ইক্বামত বলেছিলেন। (আবু দাউদ, তিরমিযী) তিনি নবজাতকের কানে আযান-ইক্বামত বলার নির্দেশও প্রদান করেছেন। (বায়হাকী) শিশুর কানে আযান-ইক্বামত বলার উদ্দেশ্য হলো, তার কানে যেন আল্লাহ তায়ালার মহত্ব ও বড়ত্বের আওয়াজ প্রথমেই পৌঁছে যায়। মানুষের কানে ও অন্তরে শয়তানের কথা পৌঁছার পূর্বেই যেন ইসলাম ও হিদায়াতের বাণী পৌঁছে যায়। আযান এর দ্বারা ইহাও বুঝানো উদ্দেশ্য যে, আমার জীবন আযান আর নামাযের মধ্যবর্তী সময়ের মতই ক্ষণস্থায়ী। সুতরাং আল্লাহকে ভয় কর এবং সময়ের মূল্য দিতে শিখ।

6737 views Answered

সন্তান ছেলে হোক আর মেয়ে হোক; তাদের উভয়ের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়াই ইসলামের বিধান এবং সুন্নাত। যদি কোনো পুরুষ না থাকে তবে নেফাস থেকে মুক্ত নারীরাও সন্তানের কানে আজান-ইকামত দিতে পারবেন। যদি আজান-ইকামতের শব্দগুলো মুখস্ত না থাকে তবে দেখে দেখে হলেও আজান-ইকামত দিলে এ হুকুম ও সুন্নাত আদায় হয়ে যাবে।

6737 views Answered

Related Questions

Next steps