1 Answers

হিন্দুধর্মে কবর দেয়া বা সমাধি দেয়া নিষিদ্ধ নয়।  স্মৃতিশাস্ত্রে স্পষ্টভাবেই এটা অনুমোদিত। বিভিন্ন সম্প্রদায়ের মাঝে এখনও এটা প্রচলিত আছে। যেমন- নাথ বা যোগী সম্প্রদায় এবং সন্ন্যাসীদেরকে সমাধি দেয়া হয়। অনেক জায়গায় দেখা যায় কারও অপমৃত্যু হলে তার শব সমাধি দেয়া হয়, পোড়ানো হয় না।  আমরা কথ্য ভাষায় লাশ পোড়ানো বলি, কিন্তু শাস্ত্রীয় ভাষায় এটা অন্ত্যেষ্টি ক্রিয়া।  এটা আবার কী? অন্ত+ইষ্টি=অন্তষ্টি। ইষ্টি মানে যজ্ঞ। অন্ত্যেষ্টি হলো জীবনের শেষযজ্ঞ।

3630 views Answered

Related Questions

Next steps