1 Answers
গোসলের তিন ফরজ আদায়ের পর অযু করতে হবে না। গোসলেই পবিত্রতা অর্জন বা অযুর কাজ হয়ে যাবে। এর জন্য আপনাকে ১। পবিত্রতার নিয়ত করতে হবে। অর্থাৎ আপনি পবিত্রতার সাথে কোন ইবাদত করবেন সেই নিয়ত করতে হবে। ২। গোছলের ফরজ আদায় করতে হবে। গোসলের ফরজ তিনটি। ১) কুলি করা। ২) নাকে পানি দেওয়া (ঠিক যেভাবে অযুর সময় দেওয়া হয়।) এবং ৩) মাথা থেকে পা পর্যন্ত পানি ঢালা (অর্থাৎ শরীরের সব অংশ পানি দিয়ে ভিজাতে হবে যাতে করে কোন পশমও শুকনো না থাকে।) গোসলের এই তিনটি ফরজ আদায় করলেই আপনি সেই গোসলেই অযু করে পবিত্রতা অর্জন করে নিতে হয় এমন সব ইবাদত ( যেমনঃ নামাজ, কোরআন তিলওয়াত ইত্যাদি ) করতে পারবেন।
7445 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy