2 Answers
টক-ঝাল-মিষ্টি আমের আচার উপকরণ : • কাঁচা আম ১ কেজি • সিরকা আধা কাপ • সরিষার তেল এক কাপ • রসুনবাটা দুই চা-চামচ • আদাবাটা দুই চা-চামচ • হলুদ গুড়া দুই চা-চামচ • চিনি তিন টেবিল-চামচ • লবণ পরিমাণমতো মসলার জন্য : মেথি গুঁড়া এক চা-চামচ জিরা গুঁড়া দুই চা-চামচ মৌরি গুঁড়া এক চা-চামচ রাঁধুনি গুঁড়া দুই চা-চামচ সরষেবাটা তিন টেবিল-চামচ শুকনা মরিচ গুঁড়া দুই টেবিল-চামচ কালো জিরা গুঁড়া এক চা-চামচ প্রণালী : খোসাসহ কাঁচা আম টুকরো করে লবণ দিয়ে মেখে একরাত রেখে দিতে হবে । পরের দিন ধুয়ে আদা, হলুদ, রসুন মাখিয়ে কিছুক্ষণ রোদে রাখুন । এরপর সসপ্যানে আধা কাপ তেল দিয়ে আমগুলো নাড়া-চাড়া করতে থাকুন, গলে গেলে নামিয়ে ফেলুন । অন্য একটি সসপ্যানে বাকি তেল দিয়ে চিনিটা গলিয়ে ফেলুন । কম আঁচে চিনি গলে গেলে সব মসলা দিয়ে (মৌরি,মেথি গুঁড়া ছাড়া) আম কষিয়ে নিতে হবে । আম গলে গেলে মৌরি গুঁড়া, মেথি গুঁড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে ।