1 Answers

ঈদুল আজহার নামাজের নিয়ম ১. ঈদের নামায দুই রাকাআত এবং এ নামাজ আদায় করা সুন্নাত। ২. নামাজের পর ইমাম যে খুৎবা প্রদান করেন তা সুন্নাত, কিন্তু মুক্তাদির জন্য তা শ্রবণ করা ওয়াজিব। ৩. প্রতি ওয়াক্তের নামাজের সঙ্গে ঈদের নামাজের পার্থক্য হচ্ছে- ঈদের নামাজের কোনো আজান-ইক্বামাত নেই এবং ফজরের পর সূর্যোদয় থেকে জোহরের নামাজের পূর্বেই এ নামাজ পড়তে হয়। ৪. পরিবেশ পরিস্থিতি থাকলে মহিলারাও এ নামাজে অংশ গ্রহণ করতে পারবে। বর্তমানে আমাদের দেশে এ পরিবেশ জাতীয় পর্যায়ের কয়েকটি মসজিদ ছাড়া অন্য কোথাও নেই। ৫. প্রাকৃতিক দুর্যোগ ও শরঈ সমস্যা না থাকলে ঈদের নামাজ মাঠে আদায় করা সুন্নাত। ৬. ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়তে হয়। কারণ নামাজের পর কুরবানির বিষয় রয়েছে। যাতে নামাজ আদায় করে কুরবানির গোস্ত দিয়ে খাবার শুরু করা যায়। ৭. উভয় ঈদের নামাজেই অতিরিক্ত বার বা ছয় তাকবির দিতে হয়।

5728 views Answered

Next steps